Main Menu

ডোমারে রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন

মোঃ রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধিঃ ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা এবং গনমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সাঃ) এবং মা আয়েশা সিদ্দিকা (রাঃ) শানে অবমাননা এবং কটুক্তিকর মন্তব্যের প্রতিবাদে ১১ জুন (শনিবার) সকাল ১১ টায় ডোমার রেলগেটে ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচী ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি এবং ডোমার কেন্দ্রীয় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা মুফতি মাহমুদ বিন আলম এর সভাপতিত্বে কর্মসূচীর শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ সফিয়ার রহমান।

এসময় মাওলানা মুফতি ফরিদ উদ্দিন ফারুকি এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জামেয়া ইসলামীয়া রিয়াজিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ওমর ফারুক, মাওলানা জাহিদ হাসান, জামেয়া ইসলামীয়া রিয়াজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা একরামুল হক, মাওলানা মাহবুব আলম, ছাত্র জমিয়ত বাংলাদেশের ডোমার উপজেলা সভাপতি মাওলানা রাজু রুহানী এবং সাধারন সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আরেফী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারতীয় সকল পন্য ও ভারতীয় টিভি চ্যানেল বর্জনের আহবান এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানিয়েছেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সহ সভাপতি এবং পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া মসজিদের ইমাম মাওলামা লোকমান হোসেন।

Share





Related News

Comments are Closed