Main Menu

এসএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি-২০২২ এর পরীক্ষার্থীদের জন্য শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকেল ৪টায় লিচু বাগানস্থ প্রভাতি এলাকার কবি নজরুল মেমোরিয়াল স্কুলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। সকল পরীক্ষার্থী যেন তাদের কাঙ্খিত ফলাফল করতে পারে এই কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, শিক্ষার্থীদের পাশে শিক্ষার্থী সংগঠনের সভাপতি ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মো. রাশেদ নেওয়াজ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারি রেজিষ্ট্রার সৈয়দ জয়নাল আবেদীন, এডভোকেট মো. দিলওয়ার হোসেন রাশেদ, ইউসিবি ব্যাংকের সিনিয়র অফিসার ফয়সাল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী তাজেল আহমেদ চৌধুরী, কবি নজরুল মেমেরিয়াল স্কুল এর চেয়ারম্যান এস এম আল আমিন, সহকারি শিক্ষক মাওলানা শিব্বির আহমেদ প্রমুখ। এছাড়াও সিলেটের বিভিন্ন বিদ্যালয় ও কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed