সিলেটে কিশোর গ্যাং জিসান গ্রুপের ২ সদস্য গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আলোচিত কিশোর গ্যাং জিসান গ্রুপের ২ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। মহানগরীর শাহপরান থানাধীন এলাকায় একটি সিএনজি অটোরিকশায় ছিনতাইয়ের পর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলো- মহানগরীর শাহপরান থানাধীন আটগাঁও খেওয়া গ্রামের হায়দর মিয়ার ছেলে হৃদয় আহমদ (১৯) ও একই থানার টিকরপাড়ার নিজাম উদ্দিনের ছেলে হিমেল আহমেদ (১৯)।
মঙ্গলবার (৭ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি আফসান-আল-আলম জানান, সিলেট নগরীতে দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং জিসান গ্রুপ চুরি, ছিনতাই, মারামারিসহ বিভিন্ন অপরাধকর্ম চালিয়ে আসছে। জিসান নামের একজন এই গ্রুপকে নেতৃত্ব দেয়।
তিনি জানান, সোমবার (৬ জুন) নগরী থেকে গোলাপগঞ্জের বাঘা পরগনায় যাওয়ার কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠে কিশোর গ্যাংয়ের ৪ সদস্য। অটোরিকশাটি শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকায় পৌঁছার পর তারা চাকু বের করে চালককে ভয় দেখিয়ে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়টি র্যাব অবগত হলে অভিযান শুরু করে র্যাবের গোয়েন্দা দল। অভিযানে হৃদয় ও হিমেলকে গ্রেফতার করা হয়। মূলহোতা জিসানকে গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed