বিশ্বনাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১০
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট থেকে বিশ্বনাথগামী বেপরোয়া গতির একটি বাসের ধাক্কায় ১জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুন) বিকেলে বিশ্বনাথ-রশীদপুর সড়কের রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এসময় বাসের ধাক্কায় সিলেটগামি আরো ৪টি অটোরিক্সা (সিএনজি) ও ৩টি ব্যাটারি চালিত টমটমের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও বাস, পিকআপ ও ব্যাটারি চালিত টমটম থানা পুলিশ আটক করেছে।
দূর্ঘটনায় নিহত মোহাম্মদ আলী (৪২) ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের তাহিদ আলীর ছেলে। জানা গেছে, অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার পথিমধ্যে বাসের ধাক্কায় আহত হয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মদ আলী।
আহতরা হলেন বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের আব্দুর রশীদের ছেলে টমটম চালক মাহবুব আলম (৪২), মৌজপুর গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে পিকআপ চালক সুহেল আহমদ (৪০), চান্দভরাং গ্রামের কিতাব আলীর ছেলে সাজ্জাদুর রহমান (২৫), পথচারি ছাতক উপজেলার জাহিদপুর গ্রামের কামরান (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরো ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাম, পরিচয় জানা যায়নি।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস, পিকআপ ও টমটম গাড়ী আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed