হবিগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুন) দুপুরে পৃথকভাবে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের পূর্বগড় গ্রামের আরকান মিয়ার পুত্র রামিম মিয়া (১৬) ও ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের পশ্চিম দূর্গাপুর গ্রামের আমির হোসেন তালুকদারের পুত্র উসমান মিয়া তালুকদার (২৬) বজ্রপাতে মারা গেছেন।
জানা যায়, রামিম মিয়া বাড়ির পুকুর পাড়ে ছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টি ছিল না। হঠাৎ করে বজ্রপাতে হলে গুরুতর আহত অবস্থায় জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রামিম মিয়া মারা যায়।
অপরদিকে হাওড় থেকে গরু নিয়ে বাড়ির আঙ্গিনায় আসার পথে বজ্রপাতে মারা গেছেন উসমান তালুকদার।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed