Main Menu

সিলেটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাদকের মামলায় বিলাল আহমদ ইমন নামক এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

Manual1 Ad Code

মঙ্গলবার (৭ই জুন) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালত এর বিচারক মিজানুর রহমান ভুঁইয়া এই রায় প্রদান করেন।

Manual2 Ad Code

দন্ডপ্রাপ্ত বিলাল আহমদ ইমন জকিগঞ্জ উপজেলার দিঘলীগ্রাম এলাকার উত্তরকূল গ্রামের মৃত আব্দুস সালাম এর পূত্র। রায় ঘোষণার সময় এই মামলার একমাত্র আসামি বিলাল আহমদ ইমন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ ফেব্রুয়ারি বিকাল ২টার দিকে এস আই মনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জের আটগ্রাম বাসস্ট্যান্ড থেকে বিলাল আহমদ ইমন কে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা একটি ব্যাগ থেকে ৩৯ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় এস আই মনোয়ার হোসেন বাদী হয়ে বিলাল আহমদ ইমন কে একমাত্র আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০০৪ এর ১৯(১) টেবিল ৩(খ) ধারায় মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ ৩য় আদালত এর বিচারক মিজানুর রহমান ভুঁইয়া আসামি বিলাল আহমদ ইমন কে অবৈধ মাদক বহন ও বাজারজাত করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

Manual6 Ad Code

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এড.শিশির কুমার রায়।

এ ব্যাপারে সিলেট জেলা ও দায়রা ও জজ ৩য় আদালত এর এপিপি এডভোকেট জসিম উদ্দিন বলেন, সরকার মাদকের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। এই রায় একটি দৃষ্টান্ত হিসেবে থাকবে। যারা অবৈধ মাদক বহন ও বাজারজাত করেন তারা এই রায় থেকে শিক্ষা নিয়ে আলোর পথে ফিরে আসবে বলে আমি মনে করি।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code