জগন্নাথপুরে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে পারিবারিক বিরোধের জের ধরে ছেলের হাতে বাবা খুন হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে থানায় নিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্ব্বপুর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে সুরুজ আলী (৬৫) দুই ছেলে সুজন মিয়া ও সুজাত মিয়াকে নিয়ে বসবাস করে আসছেন। সোমবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে সুজাত মিয়া প্রতিবেশি জাকারিয়াকে খবর দেয় তার বাড়ীতে ডাকাত আসছে ও তার বাবাকে গলাকেটে হত্যা করছে। খবর পেয়ে জাকারিয়া সুরুজ আলীর বাড়িতে এসে গলাকাটা লাশ দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরুজ আলীর দুই ছেলে ও আপন ভাই মক্তাচ্ছির আলী, প্রতিবেশী জাকারিয়াকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সুরুজ আলীর ছোট ছেলে সুজাত মিয়া সম্ভবত তার বাবাকে হত্যা করেছে। এ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
স্থানীয় ইউপি সদস্য কাউছার মিয়া তালুকদার জানান, সম্ভবত রাত দেড়টা অথবা দুইটার সময় ঘটনা ঘটেছে। আমরা সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলাকাটা লাশ দেখতে পাই। সকাল ৯টার দিকে থানা পুলিশ লাশ উদ্ধার করে সন্দেহজনক ৪ জনকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জানতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ করেননি। পরে নাম প্রকাশে অনিচ্ছুক থানার এক পুলিশ কর্মকর্তা বিকাল ৪টা ৪৫ মিনিটে জানান এখনো সুরুজ আলীর ছেলে সুজাত মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে বিস্তারিত বলা যাবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed