সিকৃবিতে হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিয় মসজিদের উদ্যোগে দিনব্যাপী হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি প্রফেসর ড. মোহা. তরিকুল আলমের সভাপতিত্বে এবং খতিব হাফেজ মাওলানা মো: হারুন-অর-রশীদের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার।
দুটি সেশনে অনুষ্ঠিত কর্মশালায় হজ্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক ড. মো: নুরুল্লাহ এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের দ্বায়ী শাইখ সাইদ বিন নুরুজ্জামান।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ হলো হজ্ব। যাদের সামর্থ্য আছে তাদের আত্মশুদ্ধির জন্য যত দ্রুত সম্ভব হজ্ব পালন করা উচিত। তিনি আরও বলেন, হজ্ব গমনেচ্ছুদের জন্য এ ধরনের কর্মশালা সহায়ক ভূমিকা পালন করবে। কর্মশালায় সিকৃবির শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।
Related News
কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি বৃদ্ধের মৃত্য
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতে লাকড়ি ও কাঁঠাল আনতেRead More
জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয়Read More



Comments are Closed