সিলেটে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের এক শিক্ষার্থী। সোমবার (৬ জুন) ভোরে সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুর্জয় কুমার দাস সিলেট পলিটেকনক্যাল কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্জয়ের স্বজনরা জানান, ঢাকা থেকে ট্রেনে করে সিলেট ফিরছিলেন দুর্জয়। সোমবার ভোরে সিলেট রেলওয়ে স্টেশনে নেমে তিনি হেঁটে স্টেশন এলাকা পার হচ্ছিলেন।
রেল স্টেশনের মূল গেইটের পাশে পাবলিক টয়লেটের সামনে আসামাত্রই একদল ছিনতাইকারী তাকে ঘিরে ধরে। তারা দুর্জয়কে ছুরিকাঘাত করে তার মোবাইল ফোন ও টাকাপয়সা নিয়ে যায়। সাথে সাথে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্বজনরা।
এ ব্যাপারে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, ভোরে রেল স্টেশন কম্পাউন্ডের ভেতরে পলিটেকনিক ইনস্টিটিটিউটের শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে বলে শুনেছি। আমরা এরপর থেকেই হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
তিনি বলেন, ঘটনাটি রেল স্টেশন এলাকায় হওয়ায় এটি রেলওয়ে থানার আওতাধীন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed