Main Menu

স্বামীকে বেধে গৃহবধুকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সিদ কেটে ঘরে প্রবেশ করে স্বামীর হাত-পা বেধে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মনু মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুন) দুপুরে এ রায় দেন হবিগঞ্জের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক সুদীপ্ত রায়।

দণ্ডপ্রাপ্ত মনু মিয়া বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের মৃত ইয়াছিন উল্লার ছেলে।

এসময় আদালতে আসামী অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল সিপি এডভোকেট মাসুম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা থেকে জানা যায়, ২০১৬ সালের ১৪ জানুয়ারি রাতে স্বামী বাড়িতে না থাকার সুবাধে ঘরে প্রবেশ করে গৃহবধুকে ধর্ষণ করে মনু মিয়া। এ সময় ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয় সে।

পরদিন স্বামী বাড়ীতে ফিরলে ওই গৃহবধু সব ঘটনা জানান। ওই গৃহবধু সবকিছু জানালে তার ম্বামী মনু মিয়াকে মারপিট করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ১৭ জানুয়ারী রাতে আবারও মনু মিয়া গৃহবধূর ঘরের সিদ কেটে স্বামীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাত পা বেধে পুনরায় গৃহবধূকে ধর্ষণ করে।

ওই বছরের ১৯ জানুয়ারী মনু মিয়া, তার ভাই উস্তার মিয়াসহ ৫ জনকে আসামী করে বানিয়াচং থানায় মামলা করেন গৃহবধূ।

বানিয়াচং থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ২০১৬ সালের ২০ এপ্রিল মনু মিয়া ও উস্তার মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত ১৩ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় উস্তার মিয়াকে খালাস দেন আদালত।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল সিপি এডভোকেট মাসুম মোল্লা জানান, এই রায়ে রাষ্ট্রপক্ষ আনন্দিত। এর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধীরা ভবিষ্যতে এ ধরনের অপরাধ করতে সাহস পাবে না।

Share





Related News

Comments are Closed