জৈন্তাপুরে টিলা ধসে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে টিলা ধর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান ও শুকনো খাবার বিতরণ করা হয়ছে ।
সোমবার (৬ জুন) সকাল ১১টায় চিকনাগুল ইউপির সাতজনি গ্রামে টিলা ধ্বসের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারকে দেখতে এবং ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্যাট ইমরুল হাসান। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এসময় তার সাথে ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তারা ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিষ্ট্যাট ইমরুল হাসান নিহতদের প্রত্যেকের ২০ হাজার এবং আহতদের জন্য ৫ হাজার করে ১লাখ ৫ হাজার টাকা জরুরী সহায়তা প্রদান এবং শুকনো খাবার পৌছে দেন । জরুরী বাসস্থানের জন্য উদ্বর্তন কর্তৃপক্ষের কাছে সহায়তার সুপারিশ প্রেরণ করা হবে বলে তিনি জানান।
উল্লেখ্য সোমবার (৬ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে টিলা ধ্বসে একই পরিবারের ৪ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন।
নিহতরা হলেন- সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫) তার স্ত্রী সুমী বেগম (৩০), তার ছেলে সাফি আহমদ (৫) এবং জুবের আহমদের ভাবি মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
আহত হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা(৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩) ৷
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed