Main Menu

জৈন্তাপুরে টিলা ধ্বসে একই পরিবারের শিশুসহ ৪ জনের মৃত্যু

Manual2 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুলে টিলা ধ্বসে শিশুসহ একই পরিারের চারজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

Manual5 Ad Code

সোমবার (৬ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনিন গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন- সাতজনি গ্রামের বাসিন্দা আব্দুল করিমের ছেলে জাবেদ আহমদ (৩৫) তার স্ত্রী সুমী বেগম (৩০), তার ছেলে সাফি আহমদ (৫) এবং জুবের আহমদের ভাবি মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।

আহত হলেন আব্দুল করিম (৮০), খয়রুন নেছা(৭৫), মাওলানা রফিক আহমদ (৬০), ফাইজা বেগম (২০), লুৎফা বেগম (২০), রাফিউল ইসলাম (১০), মেহেরুন নেছা (৪০) এবং হাম্মাদ (৩) ৷

ঘটনার পরপর এলাকাবাসী মসজিদের মাইকে ঘোষনা দিয়ে দ্রুত ছুটে এসে তাদেরকে উদ্ধার কাজ শুরু করেন।

Manual8 Ad Code

স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘর ছিল সাতজনি গ্রামের টিলার নীচে। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোররাতে টিলাধসে ঘরের উপর পড়ে যায়। এতে ঘরে ঘুমে থাকা ৪ জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরো কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

অপর দিকে ঘটনার সংবাদ পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপ পরিচালক মনিরুজামানের নেতৃত্বে এবং জালালাবাদ সেনানিবাস ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা ও জৈন্তাপুর থানা পুলিশের টিম ও গ্রামবাসী ঘটনা্থলে পৌছে ৮ জনকে আহত এবং ৪ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে ৷

গ্রামবাসী আরও জানান, পূর্বসাতজনি গ্রামে আরও ১০/১২টি পরিবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে ৷ এদিকে গত দুই দিনে একই এলাকায় দুটি স্থানে টিলা ধ্বসের ঘটনা ঘটেছে তবে কেউ হতহত হয়নি৷

সিলেট ফায়র সার্ভিসের উপ পরিচালক মনিরুজ্জামান বলেন, ঘটনার সংবাদ পেয়ে দ্রুত দুটি ইউনিট নিয়ে উদ্ধার কাজ শুরু করি। ঘটনায় একই পরিবারের ৪জন নিহত হয়েছেন এবং ৮ জন আহত হয়েছেন ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগির আহমদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহায়তায় ৮ জনকে আহতবস্থায় এবং ৪ জনকে মৃত উদ্ধার করা হয়েছে ৷ মৃতদের সুরতহাল তৈরী করে উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ক্রমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে ৷ এছাড়া আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে ৷

অপরদিকে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট জেলা পুলিশের ক্রাইম এন্ড অপারেশন এসপি শাহরিয়ার বিন সালেহ, কানাইঘাট সার্কেল সিনিয়র এএসপি মো. আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজাজামান চৌধুরী ৷

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code