মধুমালা রেডিও ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মধুমালা রেডিও ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৫ জুন রবিবার সকাল ৭.১৫ মিনিটে ক্লাবের সদস্যদের নিয়ে গাছের চারা রোপণ করা হয়।
বেতার শ্রোতা ও ক্লাব সদস্যদের নিয়ে মধুমালা রেডিও ক্লাব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। মধুমালা রেডিও ক্লাব সভাপতি ও কেন্দ্রীয় বেতার শ্রোতা ক্লাবের সদস্য মোঃ শাহাদাত হোসেনের সার্বিক তত্তাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শাহ্জাহানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জনাব শিশমোহাম্মদ, কলেজ শিক্ষার্থী দেলোয়ার হোসেন প্রমুখ।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপি বাড়ির ছাদ, টব এবং আঙিনায় গাছের চারা রোপণ করার পরিকল্পনা করা হয়। সামাজিক বন বিভাগ ও কৃষি বিভাগের সহায়তা পেলে এ বছর ক্লাব সদস্য, বেতার শ্রোতা ও শিক্ষার্থীদের মাঝে ৫০০ গাছের চারা রোপণ ও বিতরণ করা হবে বলে ক্লাব সভাপতি জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১০ নং শাহ্জাহানপুর ইউনিয়নে মধুমালা রেডিও ক্লাব শতাধিক রেডিও শ্রোতা নিয়ে শিশু-কিশোর ও তরুণ যুবকদের মাঝে নিরাপদ পরিবেশ, শিক্ষা ও সচেতনতার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed