হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক মিলাদ অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশ ও সারাবিশ্বের সকল মানুষের রোগ মুক্তি, সকল অসহায় মানুষের জন্য হজরত শাহজালাল (রহ.) মাজারে সাপ্তাহিক দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বাদ মাগরিব হজরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে হজরত শাহজালাল (রহ.) ৩৬০ আওলিয়া ভক্তবৃন্দ পরিষদের সদস্য শাহ এনামের কারামুক্তির জন্য দোয়া করা হয়।
দুআ ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, হজরত শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লী সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যান, ৩৬০ আউলিয়া ভক্তবৃন্দ পরিষদের সিনিয়র সহসভাপতি শেখ জালাল ফরিদ উদ্দিন, সহসাধারণ সম্পাদক কাজী নুরুল আলম চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আলমগীর কবির, মহানগর কমিটির আহবায়ক কামাল আহমদ নছই, শেখ সাজ্জাদ আহমদ, হারুন খান, প্রচার সম্পাদক কাজী আরিফ, সদস্য এম. রায়হান চৌধুরী, খাদেম মো. রিয়াজুল হক, লাক্কাতুড়া লাকড়ি ভাঙা টিলার খেদমতকারী মো. জয়নাল আবেদীন, সুনু মিয়া, মো. রিমন।
দুআ ও মিলাদ পরিচালনা করেন জালালপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারি মো. নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা আব্দুল আজিজ ধনপুরী।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed