নবীগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যায়। এ সময় বৃষ্টির সাথে হঠাৎ করেই বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলে বজ্রাঘাতে মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed