দেশে আরো ২২ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জনে দাঁড়িয়েছে।
এসময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনে অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ৩০ মে এক সপ্তাহ পর করোনায় একজনের মৃত্যু হয়। তার আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত ২১ মে করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর ২৩ মে দুজনের মৃত্যু হয়।
এর আগে বুধবার (০১ জুন) করোনাভাইরাস শনাক্ত হয় ৩৪ জনের দেহে।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৬৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন।
এছাড়া সবশেষ ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪২ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
Related News
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More



Comments are Closed