Main Menu

নবীগঞ্জে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামে কলেজছাত্র বিপ্লব ঘোষ (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নবীগঞ্জ থানাপুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পরিবারের লোকজন বিপ্লব ঘোষের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার নিথর দেহটি উদ্ধার করে।

বিপ্লব ঘোষ নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর গ্রামের বিধু ভূষন ঘোষের ছেলে। তিনি নবীগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের ছাত্র।

এ ব্যাপারে এস আই আবু সাঈদ জানান, নিজ বসতঘরে তীরের সাথে গলায় রশি লাগানো ঝুলন্ত অবস্থায় বিপ্লব ঘোষের দেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এটি আত্মহত্যা না অন্য কিছু খতিয়ে দেখা হচ্ছে।

 

Share





Related News

Comments are Closed