ওসমানী বিমানবন্দরে ফের স্বর্ণের চালানসহ যাত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফের স্বর্ণের চালান আটক হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের পাত উদ্ধার করা হয়। ওই যাত্রী অভিনবপন্থায় স্বর্ণের পাতগুলো নিয়ে আসছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য কোটি টাকার উপরে বলে জানা গেছে।
আটক যাত্রীর নাম ময়নুল ইসলাম শাকিল। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউয়িনের ফজলুর রহমানের ছেলে।তিনি আবুদাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরেন।
ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা জানান, ময়নুল ইসলাম শাকিল ওসমানী বিমানবন্দরের গ্রিণ চ্যানেল পাড়ি দেয়ার সময় তাকে চ্যালেঞ্জ করা হয়। তার কাছে স্বর্ণ আছে কি-না জানতে চাইলে সে অস্বীকার করে। পরে তার ব্যাগ তল্লাশি করে বিশেষ পন্থায় আনা ১ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের পাত উদ্ধার করা হয়।
আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার মো. আল আমিন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রী লাগেজের ভেতরের রড ফেলে দিয়ে স্বর্ণ দিয়ে উপরে সিলভার রং করে লোহার লম্বা লাঠির মতো রড বানিয়ে স্বর্ণের চালানটি নিয়ে আসনে। ঘষা দিলেই উপরের আস্তরণ উঠে ভেতর থেকে স্বর্ণ বেরিয়ে আসে। জব্দকৃত স্বর্ণ ১ কেজি ১৬০ গ্রাম। যার বাজার মূল্য ৮০ লাখ টাকা হবে। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৭ মে মো. আলী আহমদ নামের দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে একইভাবে নেবুলাইজার মেশিনের ভেতরে করে অভিনবপন্থায় নিয়ে আসা ১ কেজি ১৬০ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়েছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed