কানাইঘাটে গণঅধিকার পরিষদের মিছিলে হামলা, ঢাকায় বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে গণঅধিকার পরিষদের মিছিল ও পথসভা পন্ড করে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ।
অবরুদ্ধ অবস্থায় গণঅধিকার পরিষদের ১৭ নেতাকর্মীকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসার পর বুধবার রাত ৯টার দিকে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বুধবার বিকেল ৩টার দিকে প্রথম বারের মতো কানাইঘাট বাজারে গণঅধিকার পরিষদের ২৫-৩০ জন নেতা-কর্মী সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দক্ষিণ বাজার থেকে মিছিল বের করে। মিছিলের পর উত্তর বাজারে পথসভা করার সময় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর চড়াও হয়। ফলে গণঅধিকার পরিষদের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে আন্-নুর টাওয়ারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আশ্রয় নেয়। এ সময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তাদের অবরুদ্ধ করে রাখেন।
এক পর্যায়ে থানা পুলিশ আন-নুর টাওয়ারে গিয়ে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা, বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ ও ছাত্রলীগের দায়িত্বশীল নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ গণঅধিকার পরিষদের ১৭ নেতাকর্মীকে থানায় নিয়ে আসে। পরে থানা থেকে যাদের ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে গণঅধিকার কে›ন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন, সিলেট জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাহাত নেওয়াজ চৌধুরী, সিলেট জেলা যুব অধিকার পরিষদের সদস্য সচিব জুবায়ের আহমদ তোফায়েলসহ গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ রয়েছেন।
এ ব্যাপারে কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম স্থানীয় সাংবাদিকদের বলেন, গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা মিছিল থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে শ্লোগান দিচ্ছিল। এ নিয়ে সরকারি দলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আন-নূর টাওয়ারে অবরুদ্ধ অবস্থা থেকে পুলিশ গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। জিডি মূলে মুচলেকার মাধ্যমে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানান ওসি।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed