প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন জুলমত আলী
বৈশাখী নিউজ ডেস্ক: স্বামীকে লুকিয়ে রেখে প্রতিপক্ষের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করেন ফেঞ্চুগঞ্জের এক নারী। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তৎপরতায় ৭ মাস পর বেরিয়ে এসেছে এ ঘটনার মূল রহস্য। গত ২৯ মে রোববার আত্মগোপনে থাকা ব্যক্তিকে চট্টগ্রামের চকবাজার থেকে উদ্ধার করেছে পিবিআই। তার নাম জুলমত আলী। ৩০ মে সোমবার দুপুরে তাকে সিলেট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পিবিআই জানায়, জুলমতকে অপহরণ করা হয়েছে মর্মে ২০২১ সালের ৭ অক্টোবর সিলেট আদালতে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী লিপি বেগম। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের বাসিন্দা। একই গ্রামের রুফই মিয়া, তখই মিয়া ও জিলু মিয়াকে এ মামলায় আসামি করা হয়। সম্প্রতি মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে অপহৃত জুলমতকে উদ্ধারের জন্য পিবিআইকে নির্দেশ দেন সিলেট জুডিশিয়াল আদালতের বিচারক। এরপর জুলমতের সন্ধানে নামে সিলেট পিবিআই। আটকের পর জিজ্ঞাসাবাদে জুলমত জানিয়েছেন, তাকে কেউ অপহরণ করেনি।
সিলেট জেলা পিবিআইয়ের উপ পরিদর্শক (এসআই) মো. শাহ ফজলে আজিম পাটোয়ারী বলেন, ঋণ করা টাকা দিতে না পারায় কাউকে কিছু না জানিয়ে তিনি আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য তার স্ত্রী বাদী হয়ে সিলেট আদালতে অপহরণের মামলা করেন। জুলমত চট্টগ্রামে রাজমিস্ত্রীর কাজ করতেন বলে পুলিশকে জানিয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed