সিলেটে চালের বাজারে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অতিরিক্ত মূল্যে চাল বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন না করা ও বিভিন্ন অসামঞ্জস্যতার কারণে সিলেটে চালের বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিস। বুধবার (১ জুন) সিলেট নগরীর বৃহত্তম পাইকারি বাজার কালীঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নের্তৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় সহযোগিতায় ছিল র্যাব-৯ এর একটি আভিযানিক দল।
অভিযানকালে কালীঘাটের মেসার্স সোলেমান ট্রেড্রাস, মেসার্স মখদ্দস অ্যান্ড জাকির ট্রেডার্স, মেসার্স খালেদুস সামাদ ট্রেডার্স, মেসার্স আমিনুর রশিদ ট্রেডার্স এবং মেসার্স মতিউর রহমান অ্যান্ড ব্রাদার্স কে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, মূল্য তালিকায় প্রদর্শিত মূল্য এবং প্রকৃত বিক্রয় মূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকা এবং পাকা রশিদ সংরক্ষণ না করার অপরাধে কালীঘাটের ৫ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed