Main Menu

ইউসেপ ঘাসিটুলা স্কুলে টেইলারিং প্রশিক্ষণ কোর্সের সমাপনি

বৈশাখী নিউজ ডেস্ক: ‘কর্মমুখী প্রশিক্ষণ দারিদ্র্য বিমোচনে টেকসই ভূমিকা রাখবে। আজ যারা দুই মাসব্যাপি দর্জি প্রশিক্ষণ নিয়ে বের হয়ে গেলেন তারা কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজ পরিবারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে পারবেন। বক্তারা বলেন, প্রতিযোগিতার এই যুগে বিদেশেও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমান সরকার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষ জনশক্তির মাধ্যমেই দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।’

মঙ্গলবার (৩১ মে) বিকেলে নগরের ঘাসিটুলাস্থ ইউসেপ বাংলাদেশ পরিচালিত ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুল সম্মেলনকক্ষে সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের টেইলারিং এ- ড্রেস মেকিং বিষয়ক দুই মাসব্যাপি প্রশিক্ষণ কোর্সের’ সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সেন্টার ইনচার্জ এস.এম. আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিডিপির সহকারী প্রকল্প পরিচালক মো. আজিজুল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইউসেপ বাংলাদেশ, সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম মোল্লা ও ইউসেপ বাংলাদেশ, সিলেট অঞ্চলের সিনিয়র কর্মকর্তা (ফাইন্যান্স) মো. শামসুল আলম প্রমুখ।

ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের শিক্ষক মো. শাহ আলম ও শিক্ষক কৃষ্ণ চন্দ্র দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুলের শিক্ষক বিদ্যুৎ তালুকদার, শিক্ষক শাহিদা জামান, শিক্ষক জান্নাতুল ফেরদৌস, ফাহাদ চৌধুরী, টিডিএম এর প্রশিক্ষক খাদিজা আক্তার ও সোহাদা আক্তার। অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য দেন প্রশিক্ষণার্থী মো. আহসান হাবিব। পরে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের সিসিএম কমিটির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রসঙ্গত, ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলের উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ২০জন বেকার যুবককে সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ৩য় পর্যায়ে শীর্ষক প্রকল্পের অর্থায়নে টেইলারিং এ- ড্রেস মেকিং বিষয়ক দুই মাসব্যাপি প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।

সিভিডিপির প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোহা. আলফাজ হোসেনের সার্বিক তত্ত্বাবধায়নে ইউসেপ ঘাসিটুলা টেকনিক্যাল স্কুলে বিনামূল্যে থাকা, খাওয়াসহ প্রশিক্ষণ নেন ২০ জন বেকার যুবক। প্রশিক্ষণ শেষে তাদেররকে টেইলারিংয়ের জন্য মেশিন ক্রয় করতে ১৫ হাজার ও যাতায়াত ভাব ১৬০০ টাকা এবং একটি করে ব্যাগ প্রত্যেককে প্রদান করা হয়।

প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীরা সরকারের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের ‘সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি (সিভিডিপি) ও ইউসেপ বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা অনুভূতি ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের পরিবারের হাল তারা নিজেরাই ধরতে পারবেন এবং পরিবারের দারিদ্র্য বিমোচনে কাজ করতে পারবো।

Share





Related News

Comments are Closed