জিয়ার শাহাদাত বার্ষিকীতে সিলেটে কোরআন শরীফ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নগরীর কাজীটুলায় জঙ্গল শাহ মঙ্গল শাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) বাদ যোহর ১৬নং ওয়ার্ড বিএনপি নেতা মতিউর রহমান শিমুলের উদ্যোগে এই কোরআন শরীফ বিতরণ করা হয়।
কোরআন শরীফ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপি নেতা মির্জা লিটন, মহানগর বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ সম্পাদক নুরুল মোমিন খোকন চৌধুরী, মতিউর রহমান শিমুল, সুহেল আহমদ, ছাত্রদল নেতা মিনহাজুর রহমান রাহি প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed