ফেঞ্চুগঞ্জে লিচু গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জে লিচু গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকাল ১১টায় উপজেলার পশ্চিম আশিঘর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি নিহত কনু মিয়া (৪৫) আশিঘর গ্রামের মৃত অফি উল্লাহর ছেলে।
পুলিশ জানায়, মৌসুমী ব্যবসায়ী কনু মিয়া মঙ্গলবার সকালে লিচু পাড়তে গাছে উঠেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে মাটিতে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, মৌসমী ব্যবসায়ী কনু মিয়া মঙ্গলবার সকালে লিচু পাড়তে গাছে উঠলে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে তার মৃত্যু ঘটে। এবিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে। তিনি জানান, লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে, পরিবারের সদস্যরা ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে আবেদন করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed