ঢাকা ও লক্ষীপুরে দূর্ঘটনায় ৪ মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলের সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এর মধ্যে শাহিন (২০) নামে এক যুবকের নাম জানা গেছে। অপরজনের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবা উদ্দিন বলেন, মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই শাহিন নামে একজন মারা যান। অজ্ঞাতপরিচয় আরেক যুবক মারাত্মক আহত হন।
তিনি আরও বলেন, পরে আহত যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
ময়নাতদন্তের জন্য হাতিরঝিল থানা পুলিশ দুটি লাশ শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
এদিকে লক্ষ্মীপুরের রামগতিতে ইলিশভর্তি পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।
রোববার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের করলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেলচালক মো. রায়হান উপজেলার দক্ষিণ টুমচর গ্রামের মো. মনির উদ্দিনের ছেলে, আর মো. বাবুল মাঝি একই এলাকার শাহে আলমের ছেলে।
স্থানীয়রা জানান, রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকা থেকে ভাড়ার মোটরসাইকেলে মো. রায়হান দুজন যাত্রী নিয়ে রামগতির দিকে যাচ্ছিলেন। এ সময় চরগাজী ইউনিয়নের করলাবাজার এলাকায় পৌঁছলে রামগতি থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইলিশভর্তি একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক রায়হান মারা যান। গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই যাত্রী বাবুল মাঝি ও সোহেল মাঝি।
তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাবুল মাঝির মৃত্যু হয়। অপর আহত সোহেল মাঝিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন। পুলিশ পিকআপ থানায় নিয়ে যায়।
রামগতি থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘জব্দ পিকআপ ও মরদেহ থানায় রয়েছে। আমরা ইতোমধ্যে পলাতক পিকআপচালককে চিহ্নিত করতে সক্ষম হয়েছি।’
ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দুর্যোগের কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগসহRead More
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছেRead More



Comments are Closed