নেত্রকোণায় বন্ধ হচ্ছে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণায় অনুমোদনহীন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহের তালিকা প্রস্তুত করে অভিযানে নেমেছেন উপজেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (৩০ মে) দুপুরে নেত্রকোণা পৌর শহরের ২টি হাসপাতাল, ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও বন্ধ ঘোষনা করা হয়েছে। বনোয়াপাড়া এলাকার ১টি ডিজিটাল সেবা প্রাইভেট হাসপাতাল বন্ধ ঘোষনা সহ ৫ হাজার টাকা জরিমানা, মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকায় ১টি এনএসবি চক্ষু হাসপাতাল, মোক্তারপাড়া মসজিদ কোয়ার্টার এলাকার রায়হান ডায়াগনস্টিক সেন্টার, নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও নিউ আল-বারাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের প্রসিকিউটর হিসেবে ছিলেন নেত্রকোণা সদর হাসপাতালের ডাক্তার মোঃ শামসুজ্জামান মেডিকেল অফিসার,নেত্রকোণা সদর হাসপাতাল।
নেত্রকোণা জেলায় মোট ১৩১টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তার মধ্যে অনুমোদন আছে ৮৩ টির, আর অনুমোদনহীন ৪৮ টি।
নেত্রকোণা জেলা স্বাস্থ্য বিভাগ তথ্যমতে জেলায় প্রাইভেট হাসপাতাল রয়েছে ২৯ টি। অনুমোদন আছে ১৯ টির আর অনুমোদন নেই ১০টি। অনুমোদনহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে অভিযান চলমান থাকবে বলে জানান জেলা সিভিল সার্জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তার লাইসেন্স ছাড়া কোন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার চালু রাখলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে এবং জরিমানা করা হবে। তিনি আরো বলেন আমাদের অভিযান কার্যক্রম চলমান থাকবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed