গোলাপগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে আয়েশা সিদ্দিকা (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৯টার দিকে এ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই শিক্ষার্থী উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শেখপুর গোটারগাঁও গ্রামের প্রবাসী আব্দুল আহাদের মেয়ে। সে মীরগঞ্জ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেলে আয়েশা সিদ্দিকা সকলের অগোচরে নিজ কক্ষের সিলিং ফ্যানের লোহার রডের সাথে ওড়না পেঁছিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিক নিচে নামান। পরে বিষয়টি তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করলে পুলিশ রাতে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনাস্থলে পরিদর্শনে যাওয়া গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার সত্যতা বুঝা যাবে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed