ইভিএম ক্রুটি ও প্রভাবমুক্ত: নির্বাচন কমিশনার
বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুৃর রহমান বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন ভোটের ইতিবাচক ইমেজ তৈরিতে বদ্ধপরিকর। সুষ্ঠু ভোট করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। প্রয়োজনে প্রশাসনের কর্মকর্তাদেরও আইনের আওতায় আনা হবে। সকল ভোট গ্রহণকেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
রোববার (২৯ মে) সকালে তিনি সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, ১৯৯১ সালের পর মাঝখানে কিছু সময় নির্বাচন ব্যবস্থা অগোছালো ছিল। এখন সবকিছু স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে। বর্তমান নির্বাচন কমিশন ল্যাংড়া নয়। আমরা সবকিছু সাংবিধানিক দায়িত্ব নিয়ে করবো। কে কোন দলের, কে কোন প্রতীকের তা দেখার সুযোগ নেই।
তিনি বলেন, ইভিএম মেশিনে কোন ত্রুটি নেই বলে পরীক্ষা-নিরিক্ষা করে বিজ্ঞজনরা মতামত দিয়েছেন। এই মেশিনের সবকিছু যেকোন সময় দেখা যাবে। ইভিএম দিয়ে ভোট কারচুপির কোন সুযোগ নেই। তিনি আরও বলেন, ভোট শুরুর পর শূণ্য থেকে গননা হচ্ছে কি-না তা প্রার্থীসহ এজেন্টদের দেখানো যাবে।
এছাড়া তিনি প্রর্থীদের আশ্বস্ত করেন বলেন, সকল ইভিএম ত্রুতি ও প্রভাবমুক্ত তাই একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য প্রয়োজন সকলের শান্তিপূর্ণ সহঅবস্থান যা সকলের কাছে কাম্য।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মো: আশিক নূরের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচনী আচরণবিধি, নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচনকালীন নিয়মাবলী, ইভিএম এর ব্যাবহার ও কার্যপ্রণালী, ভোটগ্রহণ পদ্ধতি, ভোটার তালিকা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যাবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক নূরের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন, সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন, বিয়ানীবাজার অফিসার ইনচার্জ হিল্লোল রায়, মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা।
আগামী ১৫জুন বুধবার বিয়ানীবাজার পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed