হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস ১৯ জুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হজরত শাহজালাল (রহ.) মাজারে ওরস আগামী ১৯ ও ২০ জুন অনুষ্টিত হবে। ওরস কে সামনে রেখে শনিবার (২৮ মে) পালিত হয়েছে লাকড়ি তোড়া উৎসব।
এদিন ভক্ত-অনুরাগীরা ‘লালে লাল শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’, ওলি আউলিয়া কি জয়’ স্লোগান সহকারে মাজারে যান।
এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার ভক্ত জড়ো হন দরগাহ প্রাঙ্গণে। জোহরের নামাজের পর দরগায় মিলাদ শেষে নাগড়া বাজার সঙ্গে সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে রওনা দেন।
সেখানে গিয়ে আবার মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ। স্লোগানসহকারে মাজারে ফেরার পর মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরসের সময় শিন্নি রান্নার কাজে ব্যবহৃত হবে।
মাজারের ভক্তরা জানান, ৩৬০ আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল (র.) জীবদ্দশাতে এভাবেই লাকড়ি সংগ্রহ করা হতো। চিরায়ত সেই ঐতিহ্য বিগত ৭০৪ বছর ধরে পালিত হয়ে আসছে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে এ উৎসব উদযাপন হয়।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed