Main Menu

বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্টের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সদর ও দক্ষিণ সুরমা) সিলেট-এর ত্রি-বার্ষিক সম্মেলন শনিবার (২৭ মে) নগরীর তাতীপাড়াস্ত দি এইডেড হাই স্কুলে অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে বেসরকারি মাধ্যমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সদর ও দক্ষিণ সুরমা) এর সভাপতি, সিরাজ উদ্দিন আহমদ একাডেমী’র প্রধান শিক্ষক মোঃ বেলাল আহমদ এর সভাপতিত্বে ও আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মোঃ জিয়াউর রহমান ও দি এইডেড হাই স্কুল সিনিয়র শিক্ষক, ট্রাস্ট সচিব আব্দুল কাহারের যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি এইডেড হাই স্কুল প্রধান শিক্ষক (অবঃ) হামিদুল হক চৌধুরী, হাজী রাশিদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) মোঃ রমজান আলী, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) হাবিবুর রহমান, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবঃ) সাদ ওবায়দুল্লাহ লতিফ, সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (অবঃ) বজ্র গোপাল চৌধুরী, রসময় মেমোরিয়াল হাই স্কুলের সিনিয়র শিক্ষক (অবঃ) আজমত আলী।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্বে করেন ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ইং এর প্রস্তুতি কমিটির আহবায়ক মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম। বক্তব্য রাখেন সফির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রশিদ আহমদ, বাদাঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহমদ আলী, রসময় মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক রফিকুল আলম, সিলাম পিএল বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ লাল রায়, বিবিদইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম রানা, পুরান কালারুকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক পাপিয়া আক্তার, সহকারি শিক্ষক ফয়ছল আহমদ, জামাল উদ্দিন, আক্তার হোসেন।

উপস্থিত ছিলেন নবারুল উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ আবু ইউসুফ, বলদী আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা কামাল, রস্তুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমদ হোসেন, জালালাবাদ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তজমুল ইসলাম, রাজা জিসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোমিত, প্রধান শিক্ষক আতিকুর রহমান, সমসের আলী, ইসলাম উদ্দিন, আব্দুল খালিক, মুন্সী সামছুদ্দিন, প্রগতি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারি শিক্ষক সমসের আলী প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed