বৈধ কাগজ নেই, হবিগঞ্জে ৫টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বৈধ কাগজপত্র না থাকায় ৫ টি ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলামের নেতৃত্বে মাধবপুর পৌর শহরে ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।
এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স নবায়ন না থাকায় সেবা ডায়াগনস্টিক, এ্যাপেলো ডায়াগনস্টিক, হক ডায়াগনস্টিক, প্রাইম ডায়াগনস্টিক ও তিতাস শিশু জেনারেল হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইশতিয়াক আল মামুন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার প্রেক্ষিতে মাধবপুর উপজেলায় এ অভিযান চালনো হয়।
প্রসঙ্গত, গত বুধবার দেশের সব অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য অধিদফতর। ৭২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শনিবার থেকে মাধবপুরে অভিযান শুরু হয়।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed