রোববার থেকে খুলনা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: দুই বছর দুই মাস বন্ধ থাকার পর চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’। রোববার (২৯ মে) কলকাতা থেকে যাত্রা করে খুলনায় আসবে ট্রেনটি।
জানা গেছে, এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে বন্ধন এক্সপ্রেসের।
বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছন। তিনি জানান, ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় এসি চেয়ারে ৩৫ টাকা ও এসি কেবিনের সিটে ৫৭ টাকা ভাড়া বেড়েছে।
বেনাপোল স্টেশন সূত্র জানায়, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামে আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। করোনায় ২০২০ সালের ১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ‘বন্ধন এক্সপ্রেস’।
বেনাপোল রেলস্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ২৯ মে থেকে ফের ‘বন্ধন এক্সপ্রেস’ চালু হচ্ছে। রোববার সকালে কলকাতা থেকে যাত্রা করে বন্ধন এক্সপ্রেস বেনাপোল হয়ে দুপুরে খুলনা পৌঁছাবে। দুপুরে খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যায় আবার কলকাতা যাবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed