সিলেটের ৬ উপজেলায় জেলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ১৩ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের অংশ হিসেবে শুক্রবার (২৭ মে) আরও ৬ উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়। এই উপজেলাগুলো হচ্ছে, দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, বিয়ানীবাজার, বিশ্বনাথ, গোলাপগঞ্জ ও ওসমানী নগর।
দক্ষিণ সুরমা উপজেলায় চণ্ডিরপুল এলাকায় শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে, বালাগঞ্জ উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে, বিয়ানীবাজার উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে, বিশ্বনাথ উপজেলায় উপজেলা পরিষদ মিলনায়তনে, গোলাপগঞ্জ উপজেলায় রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ও ওসমানীনগর উপজেলায় তাজপুর ডাকবাংলো প্রাঙ্গণে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, সহসভাপতি অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সদস্য আব্দুল হাসিব মনিয়া, মোস্তাকুর রহমান মফুর, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, আনহার মিয়া, মো জাকির হোসেন, অ্যাডভোকেট মনসুর রশীদ, ডা নাজরা আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ সহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কর্মসূচির প্রথমদিন ২৬ মে বৃহস্পতিবার সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed