Main Menu

সিলেটে এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র খাদ্য সামগ্রী বিতরণ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার (২৭ মে) বিকাল ৫ টায় নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কলাপাড়া ডহর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

Manual5 Ad Code

সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক এর সভাপতি আব্দুল মালেক খান লায়েক ও সাধারণ সম্পাদক আর. সি. টিটো আহমদ এর নেতৃত্বদীন নবগঠিত কমিটির উদ্যোগে এসোসিয়েশনের পক্ষ থেকে এ সময় প্রায় শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Manual4 Ad Code

খাদ্য সামগ্রী বিতরন কালে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক প্রবীর রায়, ব্যারিষ্টার মোসতাকিম রাজা চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ খান, খাদ্য কর্মকর্তা আব্দুল আহাদ, সমাজসেবী গোলাম কিবরিয়া মাসুক, সমাজসেবী শেখ সুরুজ আলম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল জাফর, সমাজসেবী সুহেল রানা, জহির খান, আবুল কালাম আজাদ, আহমদ রুবেল, নিজাম উদ্দিন, শমশের আহমদ, আল আমিন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ, বলেন সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা, ইনক একটি সামাজিক সংগঠন। এই সংগঠন বিভিন্ন সময় তাদের সামর্থ্য অনুসারে গরীব ও দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে। বর্তমানে সিলেট শহরে বন্যায় অনেক মানুষ আজ বিপদে। অনেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই সংগঠন আজ তাদের পাশে এসে দাঁড়িয়েছে। বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও সমাজের বিত্তবান এবং প্রবাসীদেরকে গরীব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানান। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code