দাউদপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে আয় ১ কোটি ৩ লক্ষ ৮০ হাজার টাকা এবং ব্যয় ১ কোটি ১ লক্ষ ৬০ হাজার টাকা দেখানো হয়েছে। উদ্ধৃত্ত ২ লক্ষ ২০ হাজার টাকা ধরা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই বাজেট পেশ করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক এর সভাপতিত্বে ও গ্রাম আদালতের সহকারী মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বাজেট পেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা উপজেলা আওয়ামীলীগের সদস্য খিজির খাঁন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতিকুর রহমান।
ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য হিরা মিয়া, ১নং ওয়ার্ড সদস্য আাং মতিন, ৫নং ওয়ার্ড সদস্য মিছবাহ আহমদ টুন, ৬নং ওয়ার্ড সদস্য আশিকুর রহমান টিপু, ৭নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, ৮নং ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, এফআইভিডিবি সূচনা প্রকল্পের মাঠকর্মী সাহিদা আক্তার, উপ সহকারী কৃষি হরমুজ আলী, রহিমা বেগম, মনোয়ারা বেগম প্রমুখ।
বাজেট অনুষ্ঠানে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক বলেন, জনগণের মুখোমুখি উন্মুক্ত বাজেট পেশ করা হলে পরিষদের কাজের স্বচ্ছতা বৃদ্ধি পায়। সরকার গ্রামীণ জনপদের মান উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। আর সরকারের এসব কর্মসূচি ইউনিয়ন পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়। স্থানীয় পরিষদের জনপ্রতিনিধিদের জনগণের আশা আকাঙ্খা সঠিক ভাবে পূরণের মাধ্যমে নির্বাচনী ওয়াদা পূরণ করা। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed