সিরাজগঞ্জে ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া হাইওয়ের গোজা ব্রিজের কাছে একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২৫ মে) দিবাগত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে।
সিরাজগঞ্জের রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান রহমান বলেন, রাত ২টার দিকে হাটিকুমরুল গোলচত্বর থেকে কয়েকজন শ্রমিক লেগুনায় উঠে নাটোরের দিকে যাচ্ছিলেন। লেগুনাটি গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন, নাটোরের বাগাতিপাড়া থানার ছোটপাকা গ্রামের আব্দুল মজিদের ছেলে মকুল হোসেন (৩৫), আবুল হোসেনের ছেলে মনির হোসেন (৩৪), একই থানার বাসাবাড়িয়া গ্রামের জমির উদ্দিনের ছেলে মকবুল হোসেন (৩৫), ইজাল হকের ছেলে আব্দুল হালিম ও গুরুদাসপুর থানার জুমাইগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে হায়দার আলী (৪০)।
ইমরান রহমান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন নিহত ও ৫ জন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চিকিৎসারত অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত লেগুনা ও ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed