দেশে আরো ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে।
এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩০ জনে অপরিবর্তিত রয়েছে। এর আগে দীর্ঘ এক মাস মৃত্যুশূন্য থাকার পর গত শনিবার (২১ মে) করোনায় দেশে একজনের মৃত্যু হয়। এরপর একদিন মৃত্যুশূন্য হওয়ার পর সোমবার (২৩ মে) দুজনের মৃত্যু হয়।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৩ মে) ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হন আরও ২২৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ১ হাজার ৩৮৫ জন।
এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed