সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর মায়ের দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদীর মাতা ও মরহুম শাহ্ ইরফান আলীর সহধর্মিণী রহিমা খানম (৮০) এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (২২ মে) সকাল ১১টায় মরহুমার গ্রামের বাড়ি ওসমানীনগরের ফকিরাবাদ শাহী ঈদগাহে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন আহমদ, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আব্দুর রশীদ রেণু, ওয়ানবাংলা টিভি নেটওয়ার্কের বাংলাদেশ প্রতিনিধি ফয়সল আলম, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক একাত্তরের কথা’র প্রধান প্রতিবেদক মিসবাহ উদ্দীন আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ (ভিপি), ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, সিলেট জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. শাকির আহমদ শাহিন, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুসা, মইন উদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আবিদুর রহমান, নবীগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ, দয়ামীর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছাব্বির আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, এবি ব্যাংক তাজপুর শাখার ব্যবস্থাপক কুতুব গনি ওসমানী টিটু, ইউসিবিএল ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক জালাল আহমদসহ বিভিন্ন কলেজের অধ্যাপক ও শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২১ মে) বিকেল সাড়ে ৪টায় সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীর মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed