Main Menu

সিলেটে আল হারামাইন হাসপাতালের ত্রাণ সামগ্রী বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভয়াবহ বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছে আল হারামাইন হাসপাতাল। সিলেটের কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যবসায়ী আল হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পনিজ, আল হারামাইন হাসপাতাল ও এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান-এর নির্দেশে গত শুকবার (২০ মে) থেকে সিলেটের বিভিন্ন এলাকায় আল হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান ত্রাণ সামগ্রী বিতরন শুরু করেছেন।

এছাড়াও মাহতাবুর রহমানের পক্ষ থেকে একই দিন থেকে বিয়ানীবাজারে তাঁর বাবার নামে কাজী আব্দুল হক হাফেজীয়া মাদ্রাসায় অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে উম্মুক্ত করে দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় রান্না করা খাবার বন্যা দুর্গত মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করেছেন এবং তা অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed