জৈন্তাপুরে বন্যার্তদের মাঝে আনসার ভিডিপির ত্রাণ বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিলেট জেলা আনসার ভিডিপির পক্ষ থেকে জৈন্তাপুর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার (২২ মে) দুপুরে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদীর নির্দেশনায় প্রত্যক্ষ ও পরোক্ষ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের তত্ত¡বাবধানে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ উদ্ধার তৎপরতা, সতর্কীকরণ ও ত্রাণ বিতরণের কাজ সক্রিয়ভাবে করে যাচ্ছেন।
সিলেট জেলা কমান্ড্যান্ট এনামুল খাঁন গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ডুলটিরপার, শেওলার টেক ও বাওন হাওর এলাকায় শুকনো খাবার বিতরণ করেন। এসময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিএ আনসার ভিডিপি সিলেট এ এস এম এনামুল হক, সিলেট সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রাশেল গাজী, জৈন্তাপুর উপজেলা প্রশিক্ষক মোঃ মইন উদ্দিন, ব্যাটেলিয়ান সদস্য ও মনিটরিং রমজান এবং আসক ফাউন্ডেশনের সভাপতি সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর উপজেলার আনসার ভিডিপি সদস্যরা।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed