সিলেটে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন বলেছেন, এখন থেকে ভূমি উন্নয়ন কর, নামজারী, পরচা, মৌজার নকশা ইত্যাদির জন্য আর তহশিল অফিসে যেতে হবে না। ঘরে বসেই অনলাইনে সব সেবা পাওয়া যাবে। ফলে ভূমি সংক্রান্ত সেবায় আর কোনো ভোগান্তি পোহাতে হবে না জনসাধারণকে।
রোববার (২২ মে) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের মিলনায়তনে ভূমি সেবা সপ্তাহ’র উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।
ড. মোশারফ আরো বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে ‘অনলাইন রেজিস্ট্রেশন’কে ভূমি সেবায় সবার আগে রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়া সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা ইত্যাদি বিষয়ের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলন শেষে আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রালয়ের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া,স্হানীয় সরকার সিলেটের উপ- পরিচালক মো. মামুনুর রশীদ, সিলেট জেলা প্রশাসনের অতিরিক্ত (জেলা সার্বিক) মো. আনোয়ার সাদাত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহরিয়ার, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয় প্রমুখ।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed