সিলেটে প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভূক্ত ৩৮নং ওয়ার্ড টুকেরবাজারের হায়দরপুর এলাকায় বন্যা কবলিত অসহায় দুইশত পরিবারের মাঝে প্রবাসীদের অর্থায়নে ফ্রান্স প্রবাসী মারুফ বিন ওয়াহিদের সার্বিক তত্ত্বাবধানে ও মাহবুব বিন ওয়াহিদের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (২২) মে দুপুর ১২টায় হায়দরপুর এলাকায় বন্যায় কবলিত পবিরারের মাঝে আমেরিকা প্রবাসী মো. ইব্রাহিম, মো. জাকারিয়া, জয়নাল আবেদীন রানা, ময়নুল আবেদীন হিরা, ইংল্যান্ড প্রবাসী দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্স প্রবাসী মারুফ বিন ওয়াহিদ, সালেহ আহমদ মাহফুজ, কামরান হোসেন, আজমল হোসেন, কুয়েত প্রবাসী শামসুল আলমের অর্থায়নে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী হায়দরপুর এলাকার প্রবাসীরা সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের মহতি কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করে যাচ্ছে। এভাবে আরো অসহায় মানুষের মাঝে দূর্যোগ মুহুর্তে ত্রাণ সামগ্রী অব্যাহত থাকবে।
খাদ্যসামগ্রী বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন, ফয়জুল আলম, নুরুল ইসলাম, কবির আহমেদ, দেলোওয়ার হোসাইন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, এলাকার মুরব্বী মো. আমজদ আলী, মাস্টার আমিন, পারভেজ আহমদ, মো: রুবেল, তায়েফ, সজল, নাঈম, নাদিম, নুরুল প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More



Comments are Closed