সিলেটে নিখোঁজ গৃহবধূর লাশ নদী থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: রাতের খাওয়া দাওয়া শেষে প্রতিদিনের ন্যায় পরিবারের সবাই ঘুমিয়ে পড়লেন। এরপর ভোররাত সাড়ে ৪টার দিকে স্বামী ঘুম থেকে উঠলে স্ত্রীকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়। অবশেষে সেই নিখোঁজ গৃহবধুর লাশ পাওয়া গেল সুরমা নদীতে।
শুক্রবার (২০ মে) রাত ৮টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের চরুগাঁও সাকিনস্থ সুরমা নদী থেকে ওই মহিলার লাশ উদ্ধার করা হয়। পরে খোঁজ নিয়ে এই মহিলার পরিচয় বের করে পুলিশ। তার নাম মনোয়ারা বেগম (৪২)। তিনি জালালাবাদ থানাধীন শেখপাড়ার রেহান উদ্দিনের স্ত্রী।
শনিবার সিলেট মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের জানান, মনোয়ারা বেগম বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত ১৯ মে বৃহস্পতিবার দিনগত রাতে খাবারদাবার শেষে তিনি ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৪টার দিকে স্বামী রেহান উদ্দিন ঘুম থেকে ওঠে স্ত্রীকে ঘরে পাননি। পরে আশপাশে খোঁজ নিয়েও মেলেনি সন্ধান। এ ঘটনায় শুক্রবার রেহান জালালাবাদ থানায় জিডি করেন।
ওই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৮টার দিকে টুকেরবাজার ইউনিয়নের চরুগাঁও সাকিনস্থ সুরমা নদীতে মহিলার লাশ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে খোঁজ নিয়ে দেখা যায়, এ লাশ নিখোঁজ মনোয়ারা বেগমেরই। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed