হবিগঞ্জে ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ওয়েব পোর্টাল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চারদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম দিনে বানিয়াচং ও মাধবপুর উপজেলার ২৬জন ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিটার অপারেটর ও ২৬ জন ইউডিসি উদ্যোক্তাসহ মোট ৫২ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুমে যুক্ত ছিলেন এসপায়ার টু ইনোভেট( এটুআই) প্রোগ্রাম এর প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
এছাড়া জুমে সংযুক্ত ছিলেন উপ- সচিব ও এসপিএস ইমপ্লিমেন্টেশন এক্সপার্ট এটুআই মোহাম্মদ শামছুজ্জামান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রফিকুল আলম প্রশিক্ষনটি দিনব্যাপী পরিচালনা করেন। কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (আইসিটি) মোছা: তাসমিন জাহান।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed