পর্যাপ্ত ত্রাণ আছে, দুর্যোগে ভয়ের কোনো কারন নেই: প্রবাসী কল্যান মন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের সংক্ষিপ্ত সফর শেষে সিলেটে পৌঁছেই তার নির্বাচনী এলাকা গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দূর্গত এলাকা পরির্দশন ও ত্রাণ বিতরণ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পৃথকভাবে বিভিন্ন এলাকা পরিদর্শনকালে খাদ্য সমগ্রী বিতরণ করেন মন্ত্রী।
তিনি বলেন, বর্ন্যাতদের জন্য ইতিমধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৫লক্ষ টাকা ও ৪ হাজার প্যাকেট, শুকনো খাবার ব্যবস্থা করা হয়। এছাড়াও প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে গোয়াইনঘাট উপজেলায় আরো ১২হাজার প্যাকেট, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যার পানি কমে গেলে উপজেলার ক্ষতিগ্রস্থ রাস্তা ঘাট উন্নয়ন প্রকল্প এমনকি যাদের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ঘরবাড়ী ও পূণঃ সংস্কারে সরকারের তরফে সহযোগিতা করা হবে।
তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা সরকারে যতদিন আছে সিলেটবাসী মনে রাখবেন আপনাদের একজন বন্ধু আছেন।’
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, সরকার জনগণের সেবক হয়ে পাশে আছে। এদেশে ঘটে যাওয়া সকল প্রাকৃতিক দূর্যোগে জনগণের পাশে থেকে তা মোকাবেলা করেছে। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ সব সময়ই বন্ধু হয়ে পাশে দাড়িয়েছে। কেন না আওয়ামীলীগ যা করে তা জনগণের কল্যাণে। জনকল্যাণে নিবেদিত হয়ে কাজ করতে সরকারের প্রধানমন্ত্রী সব সময় আমাদের নির্দেশনা দিচ্ছেন।
মন্ত্রী বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ভয়াবহ বন্যায় সিলেট জুড়ে সৃষ্ট দূর্যোগের খবর প্রধানমন্ত্রী ওয়াকিবহাল। তিনি নিজে প্রতিদিন বানবাসী মানুষের খবর নিচ্ছেন, এ মহা দূর্যোগ কাটিয়ে উঠতে ও বিপদগ্রস্থ মানুষের পাশে থেকে খাদ্য সহায়তা চালিয়ে নিতে আমাদের নির্দেশ দিয়েছেন। বিপদগ্রস্থ ঘরবন্দী মানুষের মধ্যে কেউ যেন না খেয়ে থাকেনা তা দেখতে কঠোরভাবে বলে দিয়েছেন। গোয়াইনঘাটের প্রত্যন্ত এলাকায় ঘরে ঘরে পৌছে দেয়া হচ্ছে সরকারি খাদ্য সহায়তা। ইতিমধ্যে সরকারের তরফে পর্যাপ্ত খাদ্য সহায়তা দেয়া হয়েছে, প্রয়োজনে তা আরও বাড়ানো হবে। আমি নিজেও সব সময় জনগণের জন্য কাজ করি। কেননা জনগণের মূল্যায়নের কারণেই আজকে আমি এতোদূর এসেছি। জনগণের মহাবিপদ আমাকে তাড়িত করেছে এ জন্য রাষ্ট্রীয় কাজে বাহির থেকে দ্রুত চলে এসেছি। বর্ন্যাতদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা আছে। প্রয়োজনে আরো বরাদ্দ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাংবাদিক সুবাস দাস, ফারুক আহমদ, সিরাজ উদ্দিন, লুৎফুল হক, নাছির উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল, বিধান চন্দ, সোহান দে, মিছবাহ আহমদ, এম,মহিউদ্দিন মহি,নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী সকাল সাড়ে ১০টায় নন্দীরগাঁও ইউনিয়নের সালুটিকর বাজারে ইউনিয়ন পরিষদ মাঠে ত্রাণ বিতরণ করেন। দুপুর ১২ টায় গোয়াইনঘাট সদর ইউনিয়ন, লেঙ্গুড়া ইউনিয়ন, ডৌবাড়ী ইউনিয়ন ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
Related News
সিলেটের বিশিষ্ট শিক্ষানুরাগী মনির উদ্দিন আহমদের জানাযা শুক্রবার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক পরিচালক, সিলেটের দক্ষিণ সুরমাRead More
ভারতে চার বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন যুবক
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজ হওয়ার প্রায় চার বছর পর ভারতে সাজাভোগ শেষেRead More



Comments are Closed