Main Menu

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

Manual1 Ad Code

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের বীরকেদার বারোমাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় দুজনকে দুপচাঁচিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। অন্যজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুপচাঁচিয়া থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Manual1 Ad Code

ওসি আরও জানান, ট্রাক ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code