আসামি ধরে ফেরার পথে দূর্ঘটনায় এসআই নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে আসামি ধরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ সময় গ্রেফতার তিন আসামিসহ আহত হয়েছেন সাতজন।
শনিবার (২১ মে) ভোর ৫টার দিকে রাজনগর উপজেলার ময়নার দোকানের সামনে একটি গাছের সঙ্গে পুলিশ ভ্যানের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জিয়াউর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, ভোরে আসামি ধরতে পুলিশের একটি দল রাজনগরের উত্তর ভাগে যায়। তিনজন আসামি ধরে নিয়ে আসার পথে তাদের গাড়িটি যখন ময়না মিয়ার দোকানের সম্মুখে আসে তখন আকস্মিকভাবে গাড়ির চাকা ছিদ্র হয়ে যায়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে রাজনগর থানা পুলিশের এক এসআই সমীরণ চন্দ্র মারা যান। আহত হয়েছেন পাঁচজন পুলিশ সদস্য ও তিনজন আসামি।
তাদের মৌলভীবাজার সদর ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed