Main Menu

সিলেটে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণ, গ্রেফতার ৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় এক কিশোরীকে অপহরণ ও গণধর্ষণকাণ্ডে দায়েরকৃত মামলায় প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন জালালাবাদ থানার উমাইরগাঁওয়ের আব্দুল মনাফের ছেলে মোহাম্মদ আলী ( ২৩), জাঙ্গাইল গ্রামের মৃত কালা মিয়ার ছেলে দৌলত মিয়া (২৮), দিঘীরপাড় গ্রামের আলী আহমদের ছেলে ফরহাদ ও বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের আমতইল গ্রামের আলতাব হোসেনের ছেলে মো. ইব্রাহীম আলী (২৪)।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

শুক্রবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার ধর্ষিতার পিতা বাদী হয়ে জালালাবাদ থানায় আসামীদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় অভিযোগ দায়ের করেন (নং ১৭/১৯/০৫/২২)। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে আসামীরা তার ১৭ বছর বয়সী মেয়েকে অপহরণ করে ধর্ষণ করেছে।

এরপরই পুলিশ সক্রিয় হয়ে উঠে এবং আসামীদের গ্রেফতার করে আদালতে হস্তান্তর করেন।

ধর্ষিতাকে চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নাজমুল হুদা খান।

Share





Related News

Comments are Closed