Main Menu

সিলেটে ২৮৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজিটুলা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারিবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গ্রেফতারকৃত মো. রুমন (৪০) পাবনা সদর থানার শিবরাপুর এলাকার মৃত মোতাহারের ছেলে।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কাজিটুলা এলাকার লোহারপাড়ার ওয়াজেদ ভিলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার হেফাজত থেকে ২ হাজার ৮৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের রুমন ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুমনকে জব্দকৃত আলামতসহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর গণমাধ্যম শাখা।

Share





Related News

Comments are Closed