Main Menu

সানশাইন মডেল হাইস্কুলের শিক্ষার্থীর ২য় স্থান অর্জন

বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রতিষ্ঠিত সানশাইন মডেল হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী শেখ আবু আনাস আল-ইফতি জাতীয় জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করার গৌরব অর্জন করেছেন।

সানশাইন মডেল হাইস্কুলের ৩জন মেধাবী শিক্ষার্থী প্রিলিমিনারী রাউন্ডে উর্ত্তীর্ণ হয়ে সেরা ১০০ নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করে।

হবিগঞ্জ জেলার একমাত্র প্রতিযোগী হিসেবে শেখ আবু আনাস আল-ইফতি ২য় রানার্সআপ এর গৌরব অর্জন করেন।

বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর নিকট থেকে আনুষ্টানিক ভাবে সে মেডেল পুরস্কার গ্রহণ করে।

Share





Related News

Comments are Closed